জাতীয়

চলতি মাসে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়ের আভাস

ঢাকা, ৪ মার্চ – চলতি মার্চ মাসে দেশজুড়ে আবহাওয়ার পূর্বাভাসে তাপপ্রবাহ ও ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাসটির শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে একটি বা দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে কালবৈশাখী ঝড়েরও আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তবে স্বস্তির খবর হলো এ মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়ার মাসব্যাপী পূর্বাভাস অনুযায়ী মাসের শেষ ভাগে ৩৬ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার মৃদু অথবা মাঝারি তাপপ্রবাহ দেখা দিতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। পূর্বাভাসে আরও জানানো হয়েছে যে মার্চ মাসে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের ঝড় হতে পারে। পাশাপাশি এক থেকে দুই দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে। এছাড়া দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজমান থাকার কথা জানিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর।

এস এম/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language