মধ্যপ্রাচ্য

ইরানের হামলার জবাব দিতে প্রস্তুত রিয়াদ, মন্ত্রিসভায় কড়া বার্তা

রিয়াদ, ৪ মার্চ – মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছে সৌদি আরব। দেশটির মন্ত্রিসভা সাফ জানিয়ে দিয়েছে যে ইরানের যেকোনো হামলার জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত। দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রিয়াদ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, ইরানের সম্ভাব্য আগ্রাসনের জবাবে মিত্র দেশগুলো কোনো ব্যবস্থা নিলে তাদের সমর্থনে সৌদি আরব তার সব সক্ষমতা ব্যবহার করতে বদ্ধপরিকর। মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে সৌদি ভূখণ্ড এবং এখানে বসবাসরত নাগরিকদের সুরক্ষায় সরকার সর্বোচ্চ সতর্কবস্থায় থাকবে।

এস এম/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language