জাতীয়

বায়ুদূষণে আজ বিশ্বের শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’

ঢাকা, ৪ মার্চ – বিশ্বের ১২১টি দেশের মধ্যে বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

বুধবার সকাল ৯টা ১৪ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী এই তথ্য জানা গেছে।

সূচক অনুযায়ী বর্তমানে ঢাকার বায়ুর মান ৪০৯, যা ‘দুর্যোগপূর্ণ’ মানদণ্ডে পড়ে। এই তালিকায় ২৭৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে আলজেরিয়ার আলজিয়ার্স। শহরটির স্কোর ১৯৪ এবং বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে পড়েছে।

এছাড়া ১৮৬ স্কোরে চতুর্থ অবস্থানে ভারতের কলকাতা এবং ১৮৩ স্কোরে পঞ্চম অবস্থানে রয়েছে দিল্লি। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এনএন/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language