মধ্যপ্রাচ্য

দুবাইয়ে মার্কিন দূতাবাসের পার্কিং লটে ড্রোন হামলা, নিশ্চিত করলেন মার্কো রুবিও

আবুধাবি, ৪ মার্চ – সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাসের চ্যান্সারি ভবন সংলগ্ন পার্কিং লটে একটি ড্রোন আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি দুবাইয়ে তাদের দূতাবাস সংক্রান্ত মিডিয়া রিপোর্টগুলো পর্যবেক্ষণ করেছেন। প্রাপ্ত তথ্যানুযায়ী, দুর্ভাগ্যজনকভাবে একটি ড্রোন চ্যান্সারি ভবনের পাশের পার্কিং এলাকায় আছড়ে পড়ে এবং এরপর সেখানে আগুনের সূত্রপাত হয়। তিনি আরও নিশ্চিত করেন যে, সেখানকার সব কর্মী নিরাপদে রয়েছেন। নিরাপত্তা শঙ্কার কারণে আগে থেকেই বিভিন্ন কূটনৈতিক স্থাপনা থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল।

তবে দূতাবাসগুলো সরাসরি একটি সন্ত্রাসী গোষ্ঠীর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আক্রান্ত মার্কিন দূতাবাসটি শহরের একটি জনবহুল এলাকায় ব্রিটিশ ও সৌদি দূতাবাসের সন্নিকটে অবস্থিত।

এনএন/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language