জাতীয়

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন, মিলছে ১৪ মার্চের টিকিট

ঢাকা, ৪ মার্চ – আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে গত ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে।

আজ ৪ মার্চ বুধবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট বিক্রির মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় দিনের কার্যক্রম। আজ যারা টিকিট সংগ্রহ করবেন তারা আগামী ১৪ মার্চ ভ্রমণ করতে পারবেন।

বাংলাদেশ রেলওয়ের প্রকাশিত সময়সূচি অনুযায়ী ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে। এবারের ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

যাত্রীদের টিকিট ক্রয় প্রক্রিয়া সহজ ও নির্বিঘ্ন করতে রেলওয়ে কর্তৃপক্ষ অঞ্চলভেদে সময় ভাগ করে দিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হবে।

এনএন/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language