জাতীয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৫.৩২ বিলিয়ন ডলারে

ঢাকা, ৩ মার্চ – দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বৃদ্ধি পেয়ে ৩৫ হাজার ৩২৮ দশমিক ০৯ মিলিয়ন বা ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ৩ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বা আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের স্থিতি এখন ৩০ হাজার ৫৮০ দশমিক ৯৫ মিলিয়ন বা ৩০ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ দশমিক ২৮ বিলিয়ন ডলার। উল্লেখ্য যে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করে আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে নিট বা প্রকৃত রিজার্ভ গণনা করা হয়ে থাকে।

এস এম/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language