জাতীয়

১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী

ঢাকা, ৩ মার্চ – আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তি এলাকা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এই তথ্য নিশ্চিত করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।

এর আগে ১০ মার্চ বগুড়ায় এই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা ছিল। তবে বগুড়া ৬ সদর আসনের আসন্ন উপ নির্বাচনের কারণে তার ওই সফরটি স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানিয়েছেন যে নির্বাচন চলায় ভোটের আগে প্রধানমন্ত্রী কোনো কর্মসূচি রাখেননি এবং স্থগিত হওয়া সফরের তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এস এম/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language