এশিয়া

ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষয়ক্ষতির তথ্য

জেরুজালেম, ৩ মার্চ – ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এর প্রতিবেদনে জানানো হয়েছে যে ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

এসব ক্ষেপণাস্ত্রের একটি অংশ ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভায় আঘাত হেনেছে বলে নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে যে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ইসরায়েলের মধ্যাঞ্চলে পড়ার ফলে সেখানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং টাইমস অব ইসরায়েল সূত্রে এই তথ্য জানা গেছে।

এস এম/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language