মধ্যপ্রাচ্য

তেহরান ও বৈরুতে একযোগে ইসরায়েলি হামলা

তেহরান, ৩ মার্চ – ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে যে তারা ইরানের রাজধানী তেহরান এবং লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, আইডিএফ বর্তমানে তেহরান ও বৈরুতে সামরিক লক্ষ্যবস্তুর ওপর সমন্বিত ও লক্ষ্যভিত্তিক হামলা পরিচালনা করছে।

এই অভিযানের ঠিক এক ঘণ্টা আগে আইডিএফ লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলসহ বেশ কিছু গ্রামের বাসিন্দাদের জন্য জরুরি সতর্কতা জারি করে এবং তাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেয়। ইসরায়েলি বাহিনী আরও নিশ্চিত করেছে যে তারা মূলত হিজবুল্লাহর কমান্ড সেন্টার ও অস্ত্র মজুত কেন্দ্রগুলো লক্ষ্য করে এই হামলা পরিচালনা করছে।

এস এম/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language