এশিয়া

বৈরুত ও তেহরানে ইসরায়েলের হামলা বাসিন্দাদের সরে যাওয়ার জরুরি নির্দেশ

লেবানন, ৩ মার্চ – লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় কয়েকটি শহর এবং বহু গ্রামের বাসিন্দাদের উদ্দেশে জরুরি সতর্কতা জারি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ।

সতর্কবার্তায় স্পষ্টভাবে বলা হয়েছে যে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো থেকে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরে যেতে হবে এবং এসব স্থানের কাছাকাছি থাকা যেকোনো ব্যক্তি বর্তমানে চরম ঝুঁকির মুখে রয়েছেন।

আইডিএফের আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদরাই বাসিন্দাদের উদ্দেশে বলেন নিজেদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে তাদের ঘরবাড়ি খালি করতে হবে। বৈরুতের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন গ্রামে বসবাসরত মানুষদের সরে যাওয়ার আহ্বান জানানোর প্রায় এক ঘণ্টার মধ্যেই সেখানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

আইডিএফ জানিয়েছে তারা মূলত হিজবুল্লাহর কমান্ড সেন্টার ও সংশ্লিষ্ট ঘাঁটিগুলো লক্ষ্য করে অভিযান চালাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে যে তারা ইরানের রাজধানী তেহরান এবং লেবাননের রাজধানী বৈরুতে সমন্বিত সামরিক লক্ষ্যবস্তুর ওপর হামলা পরিচালনা করছে।

এম ম/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language