এশিয়া

ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

জেরুজালেম, ৩ মার্চ – উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, মঙ্গলবার ভোরে তারা ড্রোন ব্যবহার করে ওই ঘাঁটির রাডার সাইট এবং নিয়ন্ত্রণ কক্ষগুলো লক্ষ্য করে আক্রমণ পরিচালনা করে। লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সশস্ত্র গোষ্ঠীটি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে।

এস এম/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language