মধ্যপ্রাচ্য

আমিরাতে অ্যামাজনের ডেটা সেন্টারে ড্রোন হামলা, অবকাঠামোগত ক্ষতির দাবি

রিয়াদ, ৩ মার্চ – সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় অ্যামাজনের দুটি ডেটা সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)। প্রতিষ্ঠানটি জানিয়েছে যে বাহরাইনে অবস্থিত তাদের আরেকটি স্থাপনার খুব কাছেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বিশ্বব্যাপী ডেটা সেন্টার ও ডিজিটাল সেবা প্রদানকারী এই কোম্পানিটি উল্লেখ করেছে যে ড্রোনের সরাসরি আঘাতে তাদের অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং ভবনটিতে বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত হয়েছে।

ডেটা সেন্টারগুলো মূলত কোনো নির্দিষ্ট অঞ্চলের ওয়েবসাইট ও অনলাইন অ্যাপ্লিকেশনের মতো বিস্তৃত ব্যবসায়িক ও ইন্টারনেট পরিষেবার জন্য তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়াজাত করে থাকে। ফলে এ ধরনের স্থাপনায় যেকোনো ক্ষতি বা হামলা গুরুতর প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে এডব্লিউএস তাদের গ্রাহকদের অবিলম্বে ডেটা ব্যাকআপ রাখা অথবা যুক্তরাষ্ট্র, এশিয়া বা ইউরোপের সার্ভারে সিস্টেম স্থানান্তরের আহ্বান জানিয়েছে।

এস এম/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language