মধ্যপ্রাচ্য

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি নির্দেশনা

রিয়াদ, ৩ মার্চ – সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।

সোমবার প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে প্রবাসীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে প্রবাসীদের শান্ত থাকা এবং সব ধরনের গুজব এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

একইসঙ্গে সৌদি আরবের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্পর্শকাতর কোনো ছবি, ভিডিও বা সংবাদ প্রচার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এমনকি এই ধরণের পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার না করার জন্যও অনুরোধ জানানো হয়।

এছাড়া আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা কিংবা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও বর্তমান অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরগুলোতে যোগাযোগের জন্য বলা হয়েছে। নম্বরগুলো হলো কূটনৈতিক উইং ৮০০১০০০১২৪, শ্রম কল্যাণ উইং ৮০০১০০০১২৫ এবং পাসপোর্ট ও কনস্যুলার সেবা ৮০০১০০০১২৬।

এম ম/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language