মধ্যপ্রাচ্য

তেহরানে দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৬০০

তেহরান, ৩ মার্চ – ইরানের রাজধানী তেহরানে সোমবার (২ মার্চ) গভীর রাত থেকে দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গত কয়েক দিনের টানা হামলায় দেশজুড়ে নিহতের সংখ্যা বেড়ে ৬০০ জনে দাঁড়িয়েছে। তবে সোমবার রাতের হামলায় সুনির্দিষ্ট কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, গত কয়েক রাতের তুলনায় সোমবার রাতের বোমাবর্ষণ ছিল অনেক বেশি ভয়াবহ। তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান এক্সপেডিয়েন্সি কাউন্সিলের একটি ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

এছাড়া দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি কমপ্লেক্সেও হামলার খবর পাওয়া গেছে, তবে টেলিভিশনটির সম্প্রচার কার্যক্রম এখনো স্বাভাবিক রয়েছে।

শুধু রাজধানী তেহরানই নয়, কারাজ ও কোমসহ ইরানের অন্যান্য বড় শহরগুলোতেও ব্যাপক বোমাবর্ষণের ঘটনা ঘটেছে।

এনএন/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language