আইন-আদালত

সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিন আজ

ঢাকা, ৩ মার্চ – জুলাই অভ্যুত্থানে কারফিউ চলাকালে গণহত্যার উস্কানি ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিন আজ।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আজ ট্রাইব্যুনালে একজন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হবে তবে নিরাপত্তার স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি এই মামলায় প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয় যেখানে দুজন ভুক্তভোগী জবানবন্দি দিয়েছিলেন। তাদের মধ্যে একজন জুলাই গণঅভ্যুত্থানে পা হারানো বেসরকারি চাকরিজীবী ইমরান হোসেন এবং অপরজন শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার। ইমরান হোসেন ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর এলাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বর্ণনা করেন এবং কামাল হাওলাদার ২০ জুলাই তার ছেলের গুলিবিদ্ধ হওয়ার বিবরণ দেন। আসামিপক্ষের আইনজীবী পরে তাদের জেরা করেছিলেন।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল এবং এর আগে ১০ ফেব্রুয়ারি মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়েছিল।

এনএন/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language