মধ্যপ্রাচ্য

সংযুক্ত আরব আমিরাতে ইরানের বড় ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিরোধের চেষ্টা

আবুধাবি, ৩ মার্চ – সংযুক্ত আরব আমিরাতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পর আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই আক্রমণ প্রতিহতের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য প্রকাশ করেছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে ইরান থেকে আসা একঝাঁক ব্যালিস্টিক মিসাইল তাদের আকাশসীমায় প্রবেশ করেছে। দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী বর্তমানে সেই মিসাইলগুলো ঠেকানোর চেষ্টা করছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

এনএন/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language