মধ্যপ্রাচ্য

কাতারের আমিরের সঙ্গে পুতিনের ফোনালাপ, যেকোনো সহায়তার আশ্বাস

দোহা, ২ মার্চ – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির মধ্যে টেলিফোনে কথোপকথন হয়েছে।

আমিরের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে পুতিন কাতারের প্রতি সংহতি প্রকাশ করেছেন। পাশাপাশি দোহাকে যেকোনো ধরনের সমর্থন বা সহায়তা দিতে রাশিয়া প্রস্তুত বলেও আশ্বাস দেন তিনি। এই সমর্থনের জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান শেখ তামিম।

আলাপচারিতায় দুই নেতা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা করেন। এ সময় উত্তেজনা প্রশমন এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এনএন/ ২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language