ঢাকা

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

ঢাকা, ২ মার্চ – রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলামের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে সরকারপ্রধান তাঁর কাছ থেকে দেশের সড়ক পরিবহন খাতের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় প্রধানমন্ত্রী বিশেষভাবে রাজধানীতে নারীদের জন্য স্বতন্ত্র বাস সার্ভিস চালুর ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া অতিরিক্ত প্রেসসচিব আরও জানান যে প্রধানমন্ত্রী গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীকে শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়ন কাজ আগামী ঈদের আগেই সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন।

এম ম/ ২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language