জাতীয়

প্রধান বিরোধীদল থেকেই নির্বাচিত হবেন ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২ মার্চ – জাতীয় সংসদের ডেপুটি স্পিকার প্রধান বিরোধীদল থেকেই নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

তিনি উল্লেখ করেন যে এই বিষয়ে ১১ দলীয় জোটকে ইতিমধ্যে মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান জুলাই জাতীয় সনদের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করে এবং রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐকমত্যের ভিত্তিতে সরকার এর বাস্তবায়ন শুরু করতে চায়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে স্পিকার নির্বাচনের দিনেই একই সঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সরকার প্রধান বিরোধীদলকে মৌখিকভাবে অনুরোধ জানিয়েছে যেন তারা ডেপুটি স্পিকার পদের জন্য নিজেদের প্রার্থী নির্ধারণ করেন। জুলাই জাতীয় সনদের সমঝোতা অনুযায়ী সংসদে দুটি ডেপুটি স্পিকারের পদ সৃষ্টির কথা উল্লেখ রয়েছে যার একটি পদ বিরোধীদল পাবে বলে মন্ত্রী জানান।

এ সময় অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী জাতীয় সংসদের প্রথম দিনেই অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে।

তবে সংসদে উপস্থাপিত হওয়ার পর এই ১৩৩টি অধ্যাদেশের মধ্যে কোনগুলো গৃহীত হবে আর কোনগুলো বাতিল হবে তা জাতীয় সংসদে আলোচনার মাধ্যমেই চুড়ান্তভাবে নির্ধারিত হবে।

এম ম/ ২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language