ঢাকা

বর্ষার আগেই মিরপুরের প্যারিস খাল খনন ও দখলমুক্ত করার ঘোষণা

ঢাকা, ২ মার্চ – আসন্ন বর্ষা মৌসুমে নগরীর জলাবদ্ধতা নিরসন এবং ডেঙ্গুর বিস্তার রোধে ভরাট হয়ে যাওয়া খালগুলো দ্রুততম সময়ে খনন ও পরিষ্কার করা হবে।

সোমবার সকালে রাজধানীর মিরপুর এলাকার প্যারিস খাল পরিদর্শন শেষে এই ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি জানান যে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে খাল খনন করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে।

একইসঙ্গে খালের দুই পাড়ে নাগরিকদের চলাচলের জন্য পর্যায়ক্রমে দৃষ্টিনন্দন হাঁটার পথ বা ওয়াকওয়ে তৈরির পরিকল্পনাও রয়েছে। প্রশাসকের মতে এর ফলে একদিকে যেমন পরিবেশ রক্ষা পাবে অন্যদিকে নাগরিক সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএনসিসি প্রশাসক উল্লেখ করেন যে দীর্ঘদিন ধরে বেদখলে থাকা খালগুলো পুনরুদ্ধারে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

প্রয়োজনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এসব খাল দখলমুক্ত করার আশ্বাস দেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানান যে সামান্য বৃষ্টিতেই এই এলা

কার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয় তাই খালগুলো সঠিকভাবে পরিষ্কার ও গভীরতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীরসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম ম/ ২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language