বান্দরবান

বান্দরবানে ভয়াবহ আগুনে রেস্টুরেন্টসহ ৪ বসতঘর ভস্মীভূত

বান্দরবান, ২ মার্চ – বান্দরবান শহরের উজানীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি রেস্টুরেন্টসহ চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, উজানীপাড়া এলাকার রেক্যাইং রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যেই তা আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।

এতে রেস্টুরেন্টটিসহ মোট চারটি ঘরবাড়ি ভস্মীভূত হয়। স্থানীয় বাসিন্দা উ থোয়াই প্রু জানান, ভোরের দিকে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মান্নান আনসারী নিশ্চিত করেছেন যে, ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় দুই ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

এস এম/ ২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language