মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর প্রত্যাখ্যান করলেন আলী লারিজানি

তেহরান, ২ মার্চ – যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর জন্য ইরান চাপ প্রয়োগ করছে বলে মার্কিন সংবাদমাধ্যমে যে দাবি করা হয়েছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই খবরকে অসত্য বলে অভিহিত করেন।

লারিজানি সাফ জানিয়ে দেন যে আমেরিকার সঙ্গে তারা কোনো আলোচনায় বসবেন না। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছিল যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ওমানের মধ্যস্থতায় আলোচনার পথ খুঁজছেন লারিজানি। তবে এই প্রতিবেদন প্রকাশের পরপরই তা নাকচ করে কড়া বিবৃতি দিলেন ইরানের এই জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি ওয়াশিংটনের সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপনের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।

এস এম/ ২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language