ইউরোপ
সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে সন্দেহভাজন ড্রোন হামলার ঘটনা

নিকসিয়া, ২ মার্চ – ইউরোপের দেশ সাইপ্রাসে অবস্থিত ব্রিটেনের প্রধান সামরিক ঘাঁটি আক্রোতিরিতে সন্দেহভাজন ড্রোন হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় রবিবার (১ মার্চ) মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে। আক্রোতিরি ঘাঁটিটি মূলত মধ্যপ্রাচ্যে ব্রিটেনের সামরিক অভিযানের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
মধ্যরাতে এই ঘাঁটিতে ড্রোন আঘাত হানলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইরানের মিসাইল ব্যবস্থার বিরুদ্ধে অভিযান চালাতে যুক্তরাষ্ট্রকে এই ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার পরপরই হামলার এই খবরটি সামনে এল।
এস এম/ ২ মার্চ ২০২৬









