মধ্যপ্রাচ্য

তেহরানের কেন্দ্রস্থলে ইসরায়েলের নতুন করে বিমান হামলা

তেহরান, ২ মার্চ – ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে আবারও শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সোমবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী বা আইডিএফ আনুষ্ঠানিকভাবে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আইডিএফ উল্লেখ করেছে যে সুনির্দিষ্ট সামরিক গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে বিমানবাহিনী তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানি শাসকগোষ্ঠীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই নতুন দফার হামলা পরিচালনা করছে।

এস এম/ ২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language