জাতীয়

দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট চলবে নির্ধারিত সময়ে

ঢাকা, ১ মার্চ – দোহা, দুবাই ও আবুধাবি ছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যের সব ফ্লাইট নির্ধারিত সময়েই পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

রোববার সংস্থাটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বার্তায় জানান, বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সব যাত্রীকে ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ্য, শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। এর জবাবে ইরানও ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ শুরু করে। এই প্রেক্ষাপটে শনিবার থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছিল।

তবে বর্তমানে তিনটি নির্দিষ্ট গন্তব্য বাদে বাকি রুটগুলোতে ফ্লাইট চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এনএন/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language