মধ্যপ্রাচ্য
হরমুজ প্রণালি বন্ধের কোনো পরিকল্পনা নেই ইরানের: আব্বাস আরাঘচি

তেহরান, ১ মার্চ – ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করেছেন যে হরমুজ প্রণালি বন্ধ করার কোনো অভিপ্রায় তেহরানের নেই। বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছালেও নৌচলাচলে বিঘ্ন ঘটে এমন কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা তাদের নেই বলে তিনি নিশ্চিত করেছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির এই অবস্থানের কথা তুলে ধরেন।
অন্যদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা ইউকেএমটিও জানিয়েছে রোববার হরমুজ প্রণালির কাছে দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটির তথ্যমতে ওই প্রণালির উভয় পাশে বর্তমানে বহু জাহাজ নোঙর করে আছে বলে জানা গেছে।
এনএন/ ১ মার্চ ২০২৬









