জাতীয়

নাগরিক জীবনে স্বস্তি ফেরাতে দিনরাত কাজ করছে ডিএনসিসি: প্রশাসক

ঢাকা, ১ মার্চ – ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। রবিবার বিকেলে রাজধানীর কড়াইল বস্তি পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

তিনি উল্লেখ করেন যে, দায়িত্ব ও দায়বদ্ধতার জায়গা থেকে তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন যাতে জনগণ স্বস্তিতে থাকতে পারে। মাঠপর্যায়ের কাজের ফলাফল শীঘ্রই দৃশ্যমান হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মশক নিধন কার্যক্রম প্রসঙ্গে প্রশাসক জানান, ডিএনসিসির অধীনে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে কার্যক্রম শুরু হয়েছে। নিয়মিত নজরদারির মাধ্যমে নগরবাসী দ্রুত এর সুফল পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া রাস্তাঘাট সংস্কার ও লেকগুলোর সুরক্ষা নিশ্চিত করে বাসযোগ্য নগরী গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।

এস এম/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language