জাতীয়
দেশের ৫ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করল সরকার

গাজীপুর, ১ মার্চ – দেশের পাঁচটি জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার মো. ইকবাল হোসেন, নেত্রকোনার মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদকে তাদের বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই আদেশ জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এস এম/ ১ মার্চ ২০২৬









