জাতীয়

টানা তিন মাস ৩ বিলিয়ন ডলারের ঘরে রেমিট্যান্স, ফেব্রুয়ারিতে এলো ৩০২ কোটি ডলার

ঢাকা, ১ মার্চ – চলতি ২০২৫-২৬ অর্থবছরের ডিসেম্বর ও জানুয়ারির ধারাবাহিকতায় ফেব্রুয়ারিতেও প্রবাসী আয়ের প্রবাহ ঊর্ধ্বমুখী রয়েছে। সদ্য বিদায়ী ফেব্রুয়ারি মাসে ব্যাংকিং চ্যানেলে ৩০২ কোটি ১০ লাখ ডলার বা ৩ বিলিয়নের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

রবিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ফেব্রুয়ারি মাসে প্রতিদিন গড়ে ১০ কোটি ৭৯ লাখ ডলার দেশে এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি। এর আগের দুই মাসেও রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বমোট ২ হাজার ২৪৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বছর ব্যবধানে এই প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২১ দশমিক ৪০ শতাংশে।

এস এম/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language