অন্যান্য

বগুড়ায় যুবদলের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বগুড়া, ১ মার্চ – বগুড়া জেলা যুবদলের উদ্যোগে দুই শতাধিক দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে এই উপহার তুলে দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে জানানো হয়, এসব সামগ্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছে।

বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু হাসান। শহরের বিভিন্ন এলাকার ২৫০ জন অসহায় নারী ও পুরুষের মাঝে চাল, ডাল, তেল, সেমাই এবং চিনিসহ নানা নিত্যপ্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি সবুজ দেওয়ান, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবিসহ শহর ও জেলা যুবদলের অন্যান্য নেতাকর্মীরা।

এসএএস/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language