বাংলাদেশমধ্যপ্রাচ্য

ইরানে একদিনে ১২০০ বোমা নিক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের, নিহত দুই শতাধিক

তেহরান , ১ মার্চ – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের বিভিন্ন স্থানে একদিনে এক হাজার দুইশর বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে। রোববার ইসরায়েলের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা নিশ্চিত করেছে।

ইসরায়েলি বিমানবাহিনীর তথ্যমতে, গত চব্বিশ ঘণ্টায় ইরানের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে এই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। এই যৌথ আক্রমণের অন্যতম লক্ষ্যবস্তু ছিল দক্ষিণ ইরানের হরমোজান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়। ওই বিদ্যালয়ে চালানো ভয়াবহ হামলায় দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, বিদ্যালয়ে হামলায় বহু নিরপরাধ শিশু মর্মান্তিকভাবে নিহত হয়েছে। তেহরান এই হামলার কঠোর জবাব দেবে বলে তিনি সুস্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

এসএএস/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language