ইরানে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি ঘাঁটিতে আইআরজিসির ষষ্ঠ ধাপের আক্রমণ

তেহরান, ১ মার্চ – ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বোমা হামলার কঠোর প্রতিশোধ হিসেবে ষষ্ঠ ধাপের অভিযান পরিচালনা করছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আইআরজিসি দাবি করেছে যে তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
তাদের প্রদত্ত তথ্য অনুযায়ী এই অভিযানের আওতায় ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ২৭টি সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এর পাশাপাশি ইসরায়েলের তেল নফ এয়ারবেস এবং তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদরদপ্তর হাকিরিয়াতেও আক্রমণের দাবি করা হয়েছে।
একই শহরের একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সেও হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়।
আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে যে ইরানি বাহিনী ধারাবাহিকভাবে কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ বাস্তবায়ন করবে যা প্রতিপক্ষের জন্য অনুশোচনামূলক হবে।
এম ম/ ১ মার্চ ২০২৬









