টাঙ্গাইল

সারের পর্যাপ্ত মজুদ রয়েছে, কৃষকদের ভোগান্তি হবে না: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল, ১ মার্চ – কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, এবারই প্রথমবারের মতো চরাঞ্চলে সেচযন্ত্র বিতরণ করা হয়েছে এবং দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। শনিবার দুপুরে টাঙ্গাইলে খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত কৃষি প্রণোদনা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ, সার ও কৃষি সরঞ্জাম বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আশ্বস্ত করেন যে সার পেতে কৃষকদের কোনো অসুবিধা হবে না।

কৃষকরা যাতে যথাযথভাবে সার পান, তা নিশ্চিত করতে বিষয়টি সর্বোচ্চ তদারকির আওতায় রাখা হয়েছে। প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে আগামী দিনে প্রান্তিক কৃষকরা যাতে সব ধরনের সুযোগ সুবিধা পান, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে এবং কৃষি উপকরণ সরবরাহেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের পরিচালক জিয়াউর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ এবং কৃষিবিদ নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

এস এম/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language