মধ্যপ্রাচ্য

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

তেহরান, ১ মার্চ – ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এক বিশেষ ঘোষণার মাধ্যমে সর্বোচ্চ নেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। এই ঘটনায় কান্নাবিজড়িত কণ্ঠে টেলিভিশনের উপস্থাপক দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর খামেনি মারা গেছেন। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের মাধ্যমে রেজা শাহ পাহলভীর রাজতন্ত্র উৎখাতের পর ইরানে এই সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা বা ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

পদাধিকারবলে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বা কমান্ডার-ইন-চিফ ছিলেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে ১ মার্চ রবিবার থেকে এই রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে।

এনএন/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language