ব্যবসা

১১ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৬৮ হাজার ছাড়াল

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – মাত্র ১১ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। এবারের দফায় ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছে। এতে করে প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকায়।

শনিবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এই তথ্য নিশ্চিত করেছে। নতুন নির্ধারিত এই দাম রোববার অর্থাৎ ১ মার্চ থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। একইসাথে স্থানীয় বাজারে রুপার দাম বাড়ার কারণে রুপারও নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language