জাতীয়

গণতন্ত্রের পথ মসৃণ করতে রাজনৈতিক ঐক্যের আহ্বান তারেক রহমানের

 

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – গণতন্ত্রের পথ মসৃণ ও টেকসই করতে সব রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আয়োজিত এক ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন যে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে তা হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত। এই অর্জনকে অর্থবহ করতে এবং গণতন্ত্রের আগামীর পথকে কণ্টকমুক্ত রাখতে দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে।

ইফতার মাহফিলে বক্তৃতাকালে তিনি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে আল্লাহর নামে শপথ নেওয়ার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

তারেক রহমান বলেন যে বিগত এক দশকেরও বেশি সময় ধরে দেশের মানুষ অকাতরে জীবন দিয়েছে এবং গুম বা খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময়ে অর্জিত বাক ও ব্যক্তি স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে হবে।

জনগণের ব্যাপক প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোর ভূমিকার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language