জাতীয়

ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী, বিকালে যাবেন জামায়াতের ইফতারে

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টার পর তিনি রাজধানীর তেজগাঁওস্থ কার্যালয়ে উপস্থিত হয়ে দপ্তরের প্রধান, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে বিশেষ বৈঠকে মিলিত হন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এদিন তিনি অধীনস্থ দপ্তরের প্রধান ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সভায় কর্মকর্তারা তাদের নিজ নিজ দপ্তরের কর্মকাণ্ড ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিবেদন প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। অন্যদিকে, দিনের কর্মসূচি শেষে বিকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে গিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম আনুষ্ঠানিকভাবে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তখনই প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি প্রদান করেছিলেন।

এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language