জাতীয়

শনিবার রাজধানীতে মন্ত্রী ও বিভিন্ন সংগঠনের যেসব কর্মসূচি থাকছে

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – রাজধানী ঢাকাসহ সারাদেশে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক দলের নানা কর্মসূচির কারণে অনেক সময় সড়কে যানজট বা স্থবিরতা দেখা যায়। প্রতিদিনের মতো শনিবারও (২৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে।

কর্মদিবসে ঘর থেকে বের হওয়ার আগে নগরবাসীর সুবিধার্থে এসব কর্মসূচির সময়সূচি জেনে নেওয়া প্রয়োজন। শনিবার বিকেল ৪টায় দৈনিক প্রথম আলো অফিস পরিদর্শনে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সময়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনও প্রথম আলো অফিস পরিদর্শন করবেন। এরপর বিকেল ৫টায় নিটোরে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ড্যাব) ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম বিকেল সাড়ে ৩টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডে নূর ম্যানশন সংলগ্ন নিউমার্কেট ফুটওভার ব্রিজ উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। অন্যদিকে মৎস্যজীবীদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জিয়া উদ্যানে যাবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। দুপুর ১২টায় নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এছাড়া সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে।

এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language