দক্ষিণ এশিয়া

সীমান্তে ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি পাকিস্তানের

কাবুল, ২৭ ফেব্রুয়ারি – আফগানিস্তান সীমান্তে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষে এখন পর্যন্ত ২২৮ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, পাকিস্তানের হামলায় অন্তত ৩১৪ জন তালেবান যোদ্ধা আহত হয়েছেন।

এছাড়া তালেবানের ৭৪টি সামরিক চৌকি পুরোপুরি ধ্বংস করা হয়েছে এবং ১৮টি চৌকি পাকিস্তান সেনাবাহিনী নিজেদের দখলে নিয়েছে বলে দাবি করা হয়েছে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি জানিয়েছিলেন, সংঘর্ষে ১৩৩ তালেবান যোদ্ধা নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছে।

অপরদিকে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাল্টা দাবি করে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে তারা পাকিস্তানের ১৯টি সামরিক চৌকি এবং দুটি ঘাঁটি দখল করে নিয়েছে। আফগান মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, এই সংঘর্ষে ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে সীমান্ত পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে।

এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language