ঢাকা

প্রতিটি ঘরে ইন্টারনেট ও যানবাহনে ফ্রি ওয়াইফাই নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর: আইসিটি মন্ত্রী

টাঙ্গাইল, ২৭ ফেব্রুয়ারি – ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন জানিয়েছেন,

বর্তমান যুগে আইসিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত এবং সরকার প্রতিটি ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চায়। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং দ্রুতগতির যানবাহনেও ফ্রি ওয়াইফাই সুবিধা নিশ্চিত করার জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন।

শুক্রবার সকালে টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এরপর তিনি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তিনটি বড় টেকপার্কে বিনিয়োগ বাড়ানোর নির্দেশনা দিয়েছেন এবং বিদেশ থেকে বিনিয়োগ আনার চেষ্টা চলছে। সরকার ধাপে ধাপে এসব পরিকল্পনা বাস্তবায়ন করবে। জনবান্ধব সরকার হিসেবে টাঙ্গাইল জেলার প্রতিটি উপজেলায় আইসিটি পার্ক স্থাপনের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে তিনি জানান।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তসহ সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম ম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language