সাতক্ষীরা

সাতক্ষীরায় উৎপত্তিস্থল ৫.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

সাতক্ষীরা, ২৭ ফেব্রুয়ারি – দেশের বিভিন্ন এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে যার উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলা।

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে এই ভূকম্পন অনুভূত হয় এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন বিষয়টি নিশ্চিত করেছেন। জুমার নামাজের সময় কম্পন অনুভূত হওয়ায় সাতক্ষীরা ও যশোরে মুসল্লিদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান নামাজের সময় হঠাৎ মসজিদ ও বহুতল ভবনগুলো কেঁপে উঠলে মানুষ ভয়ে রাস্তায় নেমে আসেন। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাসিন্দা আব্দুল হাকিম ও আব্দুল হামিদ জানান তারা জীবনে এমন তীব্র কম্পন আগে অনুভব করেননি।

যশোরের আইনজীবী ইদ্রিস আলী জানান জুমার নামাজ চলাকালীন পুরো শহর কেঁপে ওঠে এবং তার ৭০ বছরের জীবনে এমন ঝাঁকুনি তিনি দেখেননি।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলায়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এম ম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language