জাতীয়

ঢাকার আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকার আভাস

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি তাদের পূর্বাভাসে উল্লেখ করেছে যে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার বার্তায় এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে আরও বলা হয়েছে যে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৫ শতাংশ।

এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language