জাতীয়

১৩ ঘণ্টার ব্যবধানে দেশে আবারও ভূমিকম্প অনুভূত

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – তেরো ঘণ্টার ব্যবধানে দেশের বিভিন্ন এলাকায় আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র বা ইএমএসসি ওয়েবসাইট সূত্রে জানা গেছে, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৭।

এর উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিমে। ভূমিকম্পটির অবস্থান ছিল ২৭ দশমিক ২১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৮ দশমিক ২১৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। এর আগে গত বুধবার রাত ১০টা ৫৫ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ইএমএসসি ওয়েবসাইট অনুযায়ী রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে।

বুধবারের ভূমিকম্পটির অবস্থান ছিল ২৩ দশমিক ০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৪ দশমিক ৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার। ওই কম্পনটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাংগাই অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে।

এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language