জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক, কৃষি ঋণ প্রস্তাব অনুমোদন

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার আনুষ্ঠানিক প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে এই বৈঠক শুরু হয়। এর আগে সকাল ৯টার কিছু পরে প্রধানমন্ত্রী সচিবালয়ে উপস্থিত হন।

সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত এই বৈঠকে কৃষি ঋণ সংক্রান্ত একটিমাত্র এজেন্ডা নিয়ে আলোচনা করা হয় এবং প্রস্তাবটির অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অর্থ, বাণিজ্য, স্থানীয় সরকার ও আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা অংশগ্রহণ করেন।

বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের জানান যে মন্ত্রিসভা কৃষি ঋণ বিষয়ক প্রস্তাবনা অনুমোদন করেছে। মন্ত্রিসভার বৈঠক শেষ করে প্রধানমন্ত্রী সচিবালয় থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন। বৈঠক সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি পরবর্তীতে আনুষ্ঠানিক ব্রিফিং করবেন বলে জানা গেছে।

এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language