আইন-আদালত

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস দিলেন আপিল বিভাগ

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আসামিপক্ষের আবেদন মঞ্জুর করে এই রায় ঘোষণা করেন।

প্রসিকিউটর ফারুক আহাম্মদ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন যে খান আকরামের আপিল গ্রহণ করা হয়েছে এবং তিনি অভিযোগ থেকে খালাস পেয়েছেন। এর আগে বুধবার আপিল বিভাগ এই মামলার রায়ের দিন ধার্য করেছিলেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

উল্লেখ্য যে ২০১৫ সালের ১১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাগেরহাটের খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছিলেন। সেই রায়ের বিরুদ্ধে তিনি সর্বোচ্চ আদালতে আপিল করেন। প্রসিকিউশন ১৯৭১ সালে বাগেরহাটের বিভিন্ন এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছিল তার বিরুদ্ধে যা আপিল বিভাগের রায়ে খারিজ হয়ে গেল।

এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language