জাতীয়

ঢাকার আকাশ আংশিক মেঘলা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়, এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ।

অন্যদিকে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া পরবর্তী ১২০ ঘণ্টার বা পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language