একুশে পদক ২০২৬ প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – দেশের কৃতী সন্তানদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই পদক প্রদান করবেন।
অনুষ্ঠানে পদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও মন্ত্রিসভার সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট সুধীজন উপস্থিত থাকবেন। জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যারা গৌরবোজ্জ্বল অবদান রেখেছেন, তাদের এই রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে সম্মানিত করা হবে।
একুশে পদক প্রদানের আনুষ্ঠানিকতা শেষে বিকেলেই প্রধানমন্ত্রী যোগ দেবেন বছরের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব ‘অমর একুশে বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে।
তিনি বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে সশরীরে উপস্থিত হয়ে প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬








