জাতীয়

রাষ্ট্রপতির অভিশংসন ও গ্রেপ্তার দাবি করলেন নাহিদ ইসলাম

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। বুধবার বিকেলে বনানী সামরিক কবরস্থানে পিলখানা ট্র্যাজেডিতে নিহত শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে তিনি এই দাবি তুলে ধরেন।

এনসিপির আহ্বায়ক অভিযোগ করে বলেন, চব্বিশের জুলাই মাসে সংঘটিত গণহত্যা রোধে রাষ্ট্রপতি কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। তাই তিনি এই গণহত্যার দায় কোনোভাবেই এড়াতে পারেন না। তিনি আরও বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে এবং পরবর্তীতে গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে।

এসএএস/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language