জাতীয়

আমীর খসরুকে আহ্বায়ক করে ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি গঠন

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করে ‘ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি’ গঠন করেছে সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নবগঠিত এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

কমিটিতে সহায়তাদানকারী কর্মকর্তা হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব দায়িত্ব পালন করবেন। এছাড়া বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিব এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কমিটিকে সহায়তা দেবেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, এ কমিটিতে ‘সচিব’ বলতে জ্যেষ্ঠ সচিবরাও অন্তর্ভুক্ত থাকবেন।

এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language