জাতীয়

শোষণমুক্ত সমাজ গড়তে প্রশাসনের সহযোগিতা চাইলেন জয়নুল আবদিন ফারুক

নোয়াখালী, ২৫ ফেব্রুয়ারি – শোষণমুক্ত সমাজ ও দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

অতীতের সকল ভেদাভেদ ভুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী পূর্ণ উদ্যমে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর পেয়ারা বেগমের সভাপতিত্বে আয়োজিত এই সভায় সেনবাগ পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নের জনপ্রতিনিধি এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন যে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও ইমাম বা মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নোয়াখালী ২ আসন থেকে নির্বাচিত এই সাবেক সংসদ সদস্য দেশ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

এনএন/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language